বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৫ ঘাতকের ফাঁসি ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ নবীগঞ্জে উপজেলার বোয়ালজুর গ্রামের কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচ ঘাতকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আনিছ উল্লা, ফরাস উদ্দিন আহমেদ, জমশেদ মিয়া, kibriaবজলুর রহমান বজলু ও নুর ইসলাম। এদের মধ্যে জমশেদ মিয়া, বজলুর রহমান বজলু ও নুর ইসলাম পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্র“য়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের নুর ইসলামের একটি গরু কৃষক মোক্তাদির আলীর জমির ধান খেয়ে ক্ষতিসাধন করে। এ নিয়ে প্রতিবাদ করলে নূর ইসলামসহ তার দলের লোকজন কৃষক মোক্তাদিরের উপর হামলা চালায়। হামলায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মসাহিদ আলী বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুইজনসহ ১৫ জন আসামি উপস্থিত ছিলেন। উপস্থিত সকল আসামীদেরকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে। তবে এ মামলায় সাজাপ্রাপ্ত আরো ১৭ জন আসামী পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com