শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলা ॥ সাক্ষীদের উপর হামলা বাগালের পুত্রসহ আটক ২

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলার সাক্ষীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামী আব্দুল আলী বাগালের পুত্র ফেরদৌস মিয়া ও তার আত্মীয় মামুন মিয়াকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রশিদপুর বাজারে। গত ১২ ফেব্র“য়ারি বিকেলে ওই গ্রামের শিশু শুভ, তাজেল, মনির ও ইসমাঈল খেলার মাঠ থেকে ফেরার পথে অপহৃত হয়। ১৭ ফেব্র“য়ারি ওই ৪ শিশুর লাশ সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী ইছাবিল থেকে উদ্ধার হয়। ঘটনাটি দেশ বিদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আলোচিত এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামী ওই গ্রামের আব্দুল আলী বাগাল, তার পুত্র রুবেল ও জুয়েল এবং ছায়েদ ও আরজু জেলহাজতে আছে। শিশুদের অপহরণের সাথে জড়িত সিএনজি চালক বাচ্চু মিয়া ঘটনার পরপর র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। মামলার চার্জসীটভূক্ত আসামী আব্দুল আলী বাগালের পুত্র বিলাল ও বন্দুকযুদ্ধে নিহত বাচ্চু মিয়ার ভাই উস্তার মিয়া ও বাবুল মিয়া পলাতক রয়েছে। ইতোমধ্যে আদালতের নির্দেশে পলাতক আসামীদের মালামাল ক্রোক করা হয়েছে। বর্তমানে আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
নিহত শিশুদের পারিবারিক সূত্র জানায়, সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলার সাক্ষী আজাদ মিয়া ও মাসুক মিয়া মঙ্গলবার সাক্ষী দিতে আদালতে যান। অনিবার্য কারণে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। ওইদিনই সন্ধ্যায় তারা স্থানীয় রশিদপুর বাজারে সওদা করতে গেলে তাদের উপর হামলা করে ৪ শিশু হত্যা মামলার প্রধান আসামী আব্দুল আলী বাগালের পুত্র ফেরদৌস মিয়া (২৮) ও হামদু মিয়ার পুত্র মামুন মিয়া (২৬)। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই কাজী জিয়ার নেতৃত্বে একদল পুলিশ রশিদপুর বাজারে অভিযান চালিয়ে ফেরদৌস ও মামুন মিয়াকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com