বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

সুঘর গ্রামে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুঘর প্রকাশ দক্ষিণ চর গ্রামে এক স্বামী পরিত্যক্তা ৩ সন্তানের জননীকে ঘুমের মধ্যে ধর্ষণ করেছে মামাতো ভাই লম্পট মকসুদ মিয়া (২০)। সে ওই গ্রামের ফিরোজ আলীর পুত্র। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে।
তবে একটি সুত্র জানায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রাজমিস্ত্রি মকসুদকে ফাঁসানো হয়েছে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মাজেদ উল্লার কন্যা আমিনা (৩০) কে ১০ বছর আগে বিয়ে দেয়া হয় মিরপুর গ্রামের সৌদি প্রবাসী ইয়ান উদ্দিনের সাথে। আলী আহমেদ আমিনাকে রেখে সৌদি চলে যায়। এরই মাঝে তাদের ৩ সন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবনের এক পর্যায়ে তাদের মাঝে বনিবনা না হওয়ায় আমিনাকে তালাক দেয় আলী আহমেদ। এরপর থেকে আমিনা তার পিত্রালয়ে সন্তান নিয়ে বসবাস করছে। সম্প্রতি আমিনার উপর কুনজর পড়ে মামাতো ভাই মকসুদ আলীর। ৬ মাস ধরে মকসুদ তাকে কুপ্রস্তাব দিত। এতে আমিনা রাজি হয়নি। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেয়। এতেও আমিনা প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মকসুদ। ওই দিন আমিনা পাশের ঘরে ঘুমিয়ে পড়লে কৌশলে দরজা খোলে তাকে জোরপুর্বক ধর্ষণ করে এবং পালিয়ে যাবার সময় আমিনা তাকে ধরে ফেলে। এক পর্যায়ে মকসুদ তাকে পিঠিয়ে আহত করে পালিয়ে যায়। আহত অবস্থায় মঙ্গলবার সকালে স্থানীয় মেম্বার আলী আজগর সহ একদল লোক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আমিনা সদর থানায় একটি অভিযোগ দিয়েছে। ওসি ইয়াসিনুল হক জানান, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com