সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে গৃবধূকে ৩ দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৫৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে গৃহবধুকে আটক রেখে জোরপুর্বক তিন দিন গণধর্ষণের অভিযোগ উঠেছে ২ যুবকের বিরুদ্ধে। ধর্ষণের পর তাকে গভীর রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুকড়া এলাকার নির্জন স্থানে ফেলে দেয় বলে জানায় ওই মহিলা। খবর পেয়ে ধর্ষিতার মা, বাবাসহ স্বজনরা হাসপাতালে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে যান। সেখানে ওসি (তদন্ত) কামরুল হাসানের নিকট এসব লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয় সে। ধর্ষিতায় জানায়, রামপুর গ্রামের নাজিমুল উদ্দিন দীর্ঘ দিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল। এ যন্ত্রনায় সহ্য করতে না পেরে প্রায় ২ মাস আগে ওই কিশোরীকে বিয়ে দেয় তার বাবা। কিন্তু গত ১৬ অক্টোবর রবিবার সন্ধ্যা রাতে সে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা নাজিমুল একই গ্রামের মিজানুর রহমান জোর পুর্বক অপহরণ করে একটি বাড়িতে আটক রেখে জোরপুর্বক ধর্ষন করে।
এদিকে স্ত্রী না পেয়ে তার স্বামী শশুড় বাড়িতে খবর দেয়। শশুড় বাড়ির লোকজন সম্ভাব্য সকল স্থানে খোজাঁখুজিঁ করে না পেয়ে গত মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন গৃহবধুর পরিবার। এ খবর পেয়ে লম্পট নাজিমুল ও মিজানুর মঙ্গলবার দিবাগত গভীর রাতে মুখ বেঁধেঁ ধর্ষিতা গৃহবধুকে পুকড়া নামকস্থানে ফেলে চম্পট দেয়। ধর্ষিতা পায়ে হেটে বুধবার সকালে নবীগঞ্জ হাসপাতালে পৌছে। এখান থেকে বাড়িতে খবর দিলে লোকজন হাসপাতালে ছুটে আসেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা করান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com