সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবগঠিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবী শহরে বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৬২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবগঠিত হবিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটির দাবীতে গতকাল শহরে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতৃবৃন্দ। বিক্ষোভকালে সৌদি আবর বিএনপির সভাপতি আহমেদ আব্দুল্লাহ মুকিবের কৌশকুত্তলিকা দাহ করা হয়।
এ সময় বক্তারা বলেন, গত ১৩ অক্টোবর ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক অনুমোদিত সুপার টেন জেলা ছাত্রদল কমিটি ঘোষনার পর পরই হবিগঞ্জ জেলার সর্বস্তরের দলীয় নেতা কর্মীরা প্রচন্ড বিক্ষোভে ফেঁটে পড়ে। ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা chatradal-2-21-10-16অভিযোগ করছেন যে, তাদের সঙ্গে কোন আলাপ-আলোচনা ব্যতিরেখে সৌদি আরব বিএনপি’র সভাপতি আহমেদ আব্দুল্লা মুকিব কেন্দ্রকে ভুল বুঝিয়ে সম্পুর্ণ অস্বচ্ছ, অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় দূর্বল এক পকেট কমিটি গঠন করে দিয়েছেন। তারা বলেন, আমরা ৯৮ ব্যাচ পর্যন্ত নেতৃত্ব নির্বাচন এবং বিবাহিতারা সরে যাওয়ায় কেন্দ্রীয় সীমাবদ্ধতার কারণে ছাত্রদল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছি। তারপরও আমাদের সঙ্গে কোন আলাপ আলোচনা ছাড়াই অস্বচ্ছ, অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যে কমিটি চাপিয়ে দেয়া হয়েছে, তাদের চেয়েও অধিকতর যোগ্যতা সম্পন্ন নেতা রয়েছে। তাদেরকে অন্যায়ভাবে বাদ দিয়ে কমিটি ঘোষনা করায় নেতা-কর্মীরা প্রচন্ড ক্ষুব্ধ বিক্ষুব্ধ। আমরা মনে করি, ঘোষিত কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নেতারা নেতৃত্বে ফিরে আসার সুযোগ করে দেয়া হোক। বক্তারা হবিগঞ্জ বিএনপি পরিবারের সকল অপকর্মের হোতা মুকিবের এহেন কার্যকলাপ ও অন্যায় হস্তক্ষেপ থেকে মুক্তির জন্য বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের জননী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান, তারন্যের অহংকার তারেক রহমানের কাছে আবেদন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com