শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে শিক্ষা অফিস ঘেরাও পুলিশের সাথে ছাত্র-জনতার সংঘর্ষ ॥ গুলি ॥ আহত ৩০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীনের ঘুষ-দুর্নীতির প্রতিবাদে কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে ছাত্র-জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাটিচার্জ ও রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এতে ৫জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে এসআই দেলোয়ার হোসেনকে ক্লোজড করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঘটনার সূত্রপাত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীনের ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বাহুবলের দীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুল ও ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা গতকাল বুধবার বেলা ১১টায় পূর্ব ঘোষণা অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় ঘেরাও করে। এ সময় ছাত্রছাত্রীরা মাধ্যমিক শিক্ষা অফিসারের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও বাহুবল মডেল থানার এসআই কাজী জিয়া উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এ সময় উত্তেজিত ছাত্ররা মাধ্যমিক শিক্ষা অফিসারের উদ্দেশ্যে জুতা নিক্ষেপ করলে তা পুলিশের উপর পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বাহুবল মডেল থানার এসআই কাজী জিয়া উদ্দিন কয়েক ছাত্রকে চড়-থাপ্পড় মারেন। এতে ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এ সময় বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই উপস্থিত হয়ে সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে ছাত্ররা স্কুলে ফিরে যাওয়ার পথে বাহুবল থানার সামনে গিয়ে পূনরায় বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ দীননাথ ইনস্টিটিউশন-এর শিক্ষক অশোক আচার্য্য ও মহিউদ্দিন এবং কয়েক ছাত্রকে আটক করে প্রকাশ্যে মারপিট শুরু করে। এ অবস্থা দেখে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ শর্টগানের গুলি ও রাবার বুলেট এবং টিআর সেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ৫ ছাত্র-জনতা গুলিবিদ্ধ সহ ৩০ জন আহত হয়। আহতদের মাঝে গুরুতর অবস্থায় বড়ইউড়ি গ্রামের আব্দুল মতিন (৫৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোহাগ (১৬), তাজুল (১৬), এনামুল (১৬), এনাম (১৮), সৌরভ (১২), লোকমান আহমেদ জুয়েল (১২), জলিল (৫৫), কাজল তালুকদার (৪৫), রেজাউল (১৪), পায়েল (১২), আনহার (১৬), বিল্লাল (১৬) ও আব্দুল রহমান (১৪) কে বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ ২ শিক্ষকসহ ৪ জনকে আটক করে। অবশ্য পরে তাদের ছেড়ে দেয়া হয়।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থলে ছুটে গিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তাৎক্ষণিক তিনি ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করেন এবং এসআই দেলোয়ার হোসেনকে ক্লোজড করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯০ রাউন্ড শর্টগানের গুলি ও ১৮ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশ সুপারের নির্দেশে এএসপি সুদীপ্ত রায়-এর নেতৃত্বে ৩ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয় এবং এসআই দেলোয়ার হোসেনকে ক্লোজড করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকসহ আটক ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com