শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে অবৈধ জাল ধ্বংস ॥ ৩ জেলের অর্থদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মাছের আড়তে অভিযান চালিয়ে ৭শ মিটার কোণা বেড় জাল জব্দ করে আগুনে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে আদর্শবাজার মাছের আড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নুর-এ আলম অভিযান চালান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মকসুদুল হক ভূঁইয়া ও পুলিশ সদস্যরা। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ম্যাজিস্ট্রেট। সংশ্লিষ্টরা জানান, কোণা বেড় জাল দিয়ে মাছ শিকার করা নিষিদ্ধ। উম্মুক্ত জলাশয়ে মাছ শিকারে এই অবৈধ জাল ব্যবহার করার অপরাধে তিন জেলেকে দেড় হাজার টাকা অর্থদন্ড করা হয়। দন্ডিত জেলেরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা এলাকার মোবাশ্বির আহমদ, জয় মিয়া ও তাজুল ইসলাম। মৎস্য অফিসের হাবিবুর ও নাইম জানান, কোণা বেড় ৭শ মিটার জালের বাজার মূল্যে প্রায় ৮০ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com