শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে গোলাম রব্বানী ও কাশেমের শোক সভায় ডাঃ মুশফিক- প্রয়াত দুই নেতা আওয়ামীলীগের অনুপ্রেরণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬
  • ৫৯০ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা মানুষের কর্মময় জীবনকে শাণিত করে। নির্লোভ ও সততা সমাজকে আলোকিত করে। দানবীর ও ব্যবসায়ি গোলাম রব্বানী চৌধুরী এবং দায়িত্বশীল আইনজিবী হিসেবে আবুল কাশেম আওয়ামীলীগকে গর্বিত করেছেন। তাদের কর্ম আওয়ামীলীগের জন্য অনুপ্রেরণা। কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আওয়ামীলীগ দুই নেতার স্বরণে শোকসভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল বিকেলে স্থানীয় বাংলাবাজারে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন মোঃ নুর মিয়া। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী। সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বাউশা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্রয়াত গোলাম রব্বানী চৌধুরীর পুত্র উপজেলা যুবলীগের যুগ্ম আহাবয়ক তরুন ব্যবসায়ি আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল, প্রয়াত আবুল কাশেমের ছোট ভাই আবু আহাদ, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুহিতুর রহমান, নয়মৌজা আওয়ামীলীগ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ চুনু মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুস সোবহান, আব্দুল মজিদ, এনাম উদ্দিন, নজরুল আমিন, শেখ মহসিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক উজ্জল সরদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আল-আমিন খাঁন প্রমূখ। আয়োজিত সভায় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান পারছু মিয়া, ইউপি সদস্য আকাব মিয়া, গোলাম হোসেন চৌধুরী রাজু এবং সুরাইয়া বক্স, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছনর উদ্দিন আওয়ামীলীগের রাজনীতিতে ঐক্যমত পোষণ করে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। আয়োজিত শোকসভায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com