শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

খেতাব “প্রত্যাখ্যান” করা একজন মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ১২৯৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ ৭১ এর গণ যোদ্ধাদের সাহসিক অবদানের স্বীকৃতি না দেওয়ার ক্ষোভে নিজের পাওয়া “বীর প্রতীক” খেতাব প্রত্যাখ্যান করা একজন মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য। গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানাযায়। মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদীর মুত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নবীগঞ্জে। নবীগঞ্জ-বাহুবল এলাকার সাবেক সংসদ সদস্য সাদী ব্যাপক জনপ্রিয় ছিলেন সাধারণ মানুষের কাছে। তিনি ১৯৪৫ সালের ১০ মে নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম দেওয়ান মোঃ মামুন চৌধুরী, মাতা সৈয়দা জেবুন্নেছা চৌধুরানী। স্ত্রীর তাজকেরা সাদী। তার দুই ছেলে ও এক মেয়ে। সাদীর বাবা দেওয়ান মোঃ মামুন চৌধুরী মুক্তিযুদ্ধের সময় ৩ দিন পাকবাহিনীর হাতে বন্দি ছিলেন।
ষাটের দশকে ছাত্রাবস্থায় তিনি সিলেট ও মৌলভীবাজারে পূর্বপাকিস্তান ছাত্রলীগের একজন সাহসী নিষ্ঠাবান ছাত্রনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ে ছিলেন সাদী। তিনি মৌলভীবাজার ছাত্রলীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। দেওয়ান মাহবুবুর রব সাদী মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের জালালপুর উপ-সেক্টরের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে বেশ কয়েকটি যুদ্ধ পরিচালিত হয়ে ছিল। এর মধ্যে কানাইঘাট থানা আক্রমণ অন্যতম।
এ মুক্তিযোদ্ধা রাজনীতিক সাদী মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভুমিকার জন্য “বীর প্রতীক” উপাধিপ্রাপ্ত হন। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। পদ বর্জনের ব্যাপারে তাঁর পরিবার সূত্রে জানা যায়, সাধারণ মানুষজন নিজের জীবন বাজী রেখে পরিবার পরিজন বর্জন করে মুক্তিযুদ্ধে শরিক হয়ে যে বীরত্বের পরিচয় দিয়েছে তার উপর আর কোন বীরত্ব হতেই পারে না। এছাড়াও পেশাজীবী সামরিক বাহিনীর সৈনিক না হয়েও বহু মুক্তিযোদ্ধা চরম বীরত্বের স্বাক্ষর রেখেছে তাদের কেনো বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হবে না, এই একটি মাত্র কারণে তিনি তার “বীর প্রতীক” উপাধি গ্রহণ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com