শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে প্রধান শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেছেন, সামাজিক শৃংখলা, স্থিতি ও নৈতিক উন্নতিতে শিক্ষার বিকল্প নেই। উন্নয়নের চাবিকাঠি হচ্ছে শিক্ষা। সৃজনশীল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও জাতি গঠনের কারিগড় শিক্ষকদের অবহেলার সুযোগ নেই। প্রধান শিক্ষকদের দিনব্যাপী শৃংখলা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে কুর্শি ইউনিয়ন পরিষদ অনন্য নজির স্থাপন করেছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের উদ্যোগ নেয়া হলে শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে ব্যাপক অগ্রগতি হবে।
গতকাল উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা। ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এম এ বাছিতের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, এলজিএসপি-২ এর ডিষ্ট্রিক ফ্যাসিলিলেটর এবিএস মাহবুবার রহমান, সহাকারী শিক্ষা অফিসার জামসেদুর রহমান, জাকির হোসেন, মোহাম্মদ খোরশেদ আলম, সায়মা সুলতানা, অজয় কুমার দাশ। সমাপনী অধিবেশনে বক্তব্য দেন, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ইউপি সদস্য মোঃ পারছু মিয়া, শাহ শামছুল ইসলাম সুজন, মোঃ আল-আমিন খান, শ্রীভাস পাল, গোলাম হোসেন চৌধুরী রাজু, মোঃ আব্দুল মন্নাফ, মোঃ আকাব আলী, সংরক্ষিত সদস্য শাহ সুরাইয়া বক্স প্রমূখ। সভাপতির দেয়া বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা ইউনিয়নের শিক্ষা সম্প্রসারণে ৯টি বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচী বাস্তবায়ন এবং ৯টি কম্পিউটার সহায়তার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com