সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ সদরের চরহামুয়া গ্রামে ডাকাত-পুলিশ সংঘর্ষ ॥ ৪ পুলিশ আহত ॥ গুলিবিদ্ধ ডাকাত আটক

  • আপডেট টাইম রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৬৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া ডাকাত-পুলিশ সংঘর্ষে ৪পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় গুলি করে এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গতকাল শনিবার ভোরে চরহামুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আটক ডাকাত হচ্ছে চরহামুয়া গ্রামের শাহজাহান (৩০)। আহত পুলিশ সদস্যরা হলেন-সময় ডাকাতদের হামলায় এসআই আব্দুল্লাহ আল জাহিদ (৩০), এসআই আব্দুর রহিম (৩৫), কনস্টেবল কনস্টেবল রুবেল মিয়া (১৯), কনস্টেবল শাহনেওয়াজ (২৫) ও আব্দুল আজিজ (২৫)। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, সম্প্রতি শহরে প্রবাসীর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ উজ্জল মিয়া ও জাহির মিয়া নামে দুইজনকে আটক করেছে। ইতোমধ্যে উজ্জল মিয়া ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার ভোরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশ চরহামুয়া গ্রামে অভিযান চালায়। এসময় একাধিক ডাকাতি মামলার আসামি আলী আহমদের ছেলে শাহজাহান (৩০) ও তার ভাই শামীমসহ ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় ৪ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পাল্টা ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শাহজাহান পায়ে গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয়। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, শাহাজাহানের বিরুদ্ধে ৪টি ডাকাতি, ১টি অস্ত্র ও ১টি দ্রুত বিচার আইনের মামলা রয়েছে। তার ভাই শামীমের বিরুদ্ধেও কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। শাহজাহানকে আজ রবিবার আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com