রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে তিন চোরকে আটক করে পুলিশে দিল জনতা

  • আপডেট টাইম শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ৬৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তিন চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হচ্ছে, ইনাতগঞ্জের রাজনগর গ্রামের ফারুক আলী, হরিনগর গ্রামের (বর্তমানে বাগাউড়া বসবাসরত) হান্নানের ছেলে কপিল ও জালালাপুর গ্রামের (বর্তমানে বাগাউড়া বসবাসরত) রফিক। বৃহস্পতিবার রাতে বাগাউড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের মৃত আব্দুল খালিকের মানুষশূন্য বাড়ি থেকে চুরি করে বের হওয়ার সময় ফারুক আলীকে দেখতে পান গ্রামে পাহারাদারের দায়িত্বরত থাকা গ্রাম পুলিশ আব্দুল হাফিজ। তাৎক্ষণিক গ্রাম পুলিশ আব্দুল হাফিজ ফারুক আলীকে ঝাপটে ধরেন। রাতেই ফারুক আলীকে নিয়ে যাওয়া হয় ইউপি চেয়ারম্যান আশিক মিয়ার বাড়িতে। এ সময় চেয়ারম্যানের জিঙ্গাসাবাদে ফারুক তার দুই সহযোগী কপিল ও রফিকের নাম প্রকাশ করে। ওই রাতেই কপিল ও রফিককে ধরা হয়। পরে ৩জনকে পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com