বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

সুলতানশী তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশীতে তাজিয়া মিছিলের সময় বিদ্যুৎস্পৃষ্টে নাজির মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নাজির মিয়া সদর উপজেলার লস্করপুর গ্রামের আজহার উল্লার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিবছরের মতো এবারো সুলতানশী হাবিলী থেকে বুধবার বিকেলে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি ওই এলাকা প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় সুলতানশী হাবিলীতে ফিরছিল। পথিমধ্যে সুলতানশীর ডোবাখাল এলাকায় বাঁশ দিয়ে রাস্তার বৈদ্যুতিক তার সরানোর সময় একটি তার ছিড়ে যায়। এতে অন্তত ১১ জন আহত হয়। আহতদের আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে নাজির মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে নিহতের কেউ অভিযোগ দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com