শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলের আলোচিত চার শিশু হত্যা ॥ আইনজীবি নিয়োগে জটিলতা পেছালো সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলায় আইনজীবি নিয়োগের জটিলতায় পেছালো সাক্ষ্যগ্রহণ। সোমবার এ মামলার নির্ধারিত তারিখে সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও সাক্ষ্য গ্রহণ হয়নি। বাদি পক্ষ এ মামলা পরিচালনার জন্য সরকারি কৌসুলীর পাশাপাশি আইনজীবি নিয়োগ করতে চাইলে এ জটিলতা সৃষ্টি হয়। তবে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ অক্টোবর নির্ধারণ করেছেন।
মামলার বাদি জানান, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এটি পরিচালনা করতে চান রাষ্ট্রপক্ষের পিপি আবুল কাসেম মোল্লা মাসুম। তিনি জানান, মামলার পরিচালনার জন্য অতিরিক্ত আইনজীবি নিয়োগের প্রয়োজন নেই। রাষ্ট্রপক্ষ একাই মামলা পরিচালনা করতে পারবে। কিন্তু মামলার বাদি জানান, যেহেতু এটি একটি আলোচিত মামলা সেহেতু আমরা মনে করি ন্যায় বিচারের স্বার্থে আমাদের নিয়োজিত আইনজীবি নিয়োগের প্রয়োজন। আইনজীবি নিয়োগ দেয়ার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানানো হয়েছে।
এর আগে এ মামলাটি হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহর আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এবং ২৬ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন তারিখ ঠিক করা হয়। এর প্রেক্ষিতে সোমবার কারাগার থেকে পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলায় উস্তার মিয়া, বেলাল মিয়া এবং বাবুল মিয়া এখনও পলাতক রয়েছেন। তবে ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলী বাগালের দুই ছেলে রুবেল ও জুয়েলসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্র“য়ারি বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। এর পাঁচ দিন পর বাড়ির অদূরের বালুমহাল থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে আইনশৃংখলা বাহিনী। এ মামলায় গত ৪ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন ওসি মোকতাদির হোসেন রিপন ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। তাদের মধ্যে বাচ্চু মিয়া নামের একজন র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com