সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

কাগজে-কলমে বেশি হলেও ভারতের অধিকাংশ যুদ্ধবিমানই জরাগ্রস্ত

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ যুদ্ধের উত্তেজনার মধ্যে ভারতের বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা চিন্তিত হয়ে পড়েছেন। ইসলামাবাদ-লাহোর মহাসড়কে এফ-১৬ যুদ্ধবিমান নামিয়ে মহড়া শুরু করেছে পাকিস্তান। অথচ ভারত এখনও তেমন কোন প্রস্তুতি নিতে পারেনি। এ কারণে হতাশা ছড়িয়ে পড়েছে ভারতের বিমানবাহিনীর সদর দপ্তরে।
বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাতে ভারতের হিন্দি দৈনিক জাগরণ ও নবভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাগজে-কলমে যুদ্ধবিমান অনেক হলেও অধিকাংশই জরাগ্রস্ত। বিমান বাহিনীতে যত যুদ্ধবিমান রয়েছে, তার সব ক’টি একসঙ্গে অভিযানে নামানোর অবস্থায় থাকে না। বিমানের বয়স যত বাড়ে, মেরামতির কাজও বাড়ে। জাগরণ জানায়, বিমান বাহিনীর এক শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ‘এখনই আমাদের ছয় স্কোয়াড্রন, অর্থাৎ ১০৮টি রাফাল-এর মতো মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফ্ট প্রয়োজন। কিন্তু শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছে। এখনই দরকার ১০৮টি যুদ্ধবিমান। কেনা হল ৩৬টি। তা-ও সেগুলি সব হাতে পেতে লাগবে সাড়ে পাঁচ বছর।
নবভারতের প্রতিবেদনে বলা হয়, বিমান বাহিনীর শক্তি এখনও প্রয়োজনের তুলনায় বেশ কম। পাকিস্তান ও চীনের সঙ্গে একই সময়ে যুদ্ধ লাগলে ভারতের ৪২ থেকে ৪৪ স্কোয়াড্রন যুদ্ধবিমান প্রয়োজন। রয়েছে মাত্র ৩৩ স্কোয়াড্রন। তার তিন ভাগের এক ভাগই জরাগ্রস্ত মিগ। প্রায়ই দুর্ঘটনা ঘটে।
বিমান বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, আগামী ১০ বছরে অন্তত ৪০০টি যুদ্ধবিমান কেনা হলে তবেই একসঙ্গে পাকিস্তান-চীনের মোকাবিলা করা সম্ভব। ভারতীয় বিমান বাহিনীর সেরা অস্ত্র এখন রুশ সুখোই-৩০ যুদ্ধবিমান। কিন্তু তাদের যন্ত্রাংশ জোগাড় করতে বিমান বাহিনীর ঘাম ছুটছে। ফলে যে কোনও সময়ে মাত্র ৫৫ শতাংশ সুখোই ওড়ার অবস্থায় থাকে। তাই সুখোইয়ের যন্ত্রাংশ কেনার জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইছে বিমান বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com