রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে কোর্টের ১৪৪ ধারা অমান্য জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কোর্টের ১৪৪ ধারা অমান্য করে নবীগঞ্জে জোরপূর্বক এক বিধবার জায়গা দখলের চেষ্টা করেছে একটি প্রভাবশালী মহল। এ নিয়ে মুখরোচক আলোচনা চলছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিটাপুর গ্রামের মৃত হাজী শফিকুল হক চৌধুরীর স্ত্রী মোছাঃ রাজিয়া খানম চৌধুরী বাদী হয়ে আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মৃত বাবরু মিয়ার পুত্র সিরাজ মিয়া, মৃত আব্দুল মন্নাফের পুত্র আবুল কালাম, আমরু মিয়ার পুত্র শাহিদ মিয়া সহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে গত ১১ আগষ্ট একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত ১৫ আগষ্ট নবীগঞ্জ থানার এস আই জয়ন্ত কুমার দু’পক্ষকে নোটিশ নিয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অপর পক্ষ তোতা ও তার লোকজন ফন্দি আটতে থাকে। কোর্টের আদেশকে বিভিন্ন খাতে প্রবাহিত করতে তুতা কৌশল অবলম্বন করে। সাম্প্রতিককালে দিন দুপুরে শেখ আব্দুল করিম তুতা বিরোধপূর্ণ স্থানে ঘর নির্মান শুরু করেছে। এতে কেউ বাধা না দেয়ার জন্য হুমকী দেয়া হয়।
এ ব্যাপারে অসহায় বিধবা মোছাঃ রাজিয়া খানম চৌধুরী অভিযোগ করেন বলেন, দেওতৈল গ্রামের সিরাজ ও কালাম আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নিচ্ছে। গত মাসে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে একটি আবেদন করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। তারা আমার আত্মীয় স্বজনকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com