বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে ॥ ‘জ্বালানী নিরাপত্তায় কয়লার ভূমিকা’ শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৬ উপলক্ষে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি বানিয়াচং জোনাল অফিস এর আয়োজনে গতকাল ‘জ্বালানী নিরাপত্তায় কয়লার ভূমিকা’ শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বানিয়াচং জোনাল অফিস এর ডিজিএম মোঃ মিজানুর রহমান। উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মাস্টার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানা, সুফিয়া মতিন মহিলা কলেজ এর অধ্যক্ষ ছালামত আলী খান, আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাস। উক্ত বক্তৃতা প্রতিযোগিতায় মাধ্যমিক থেকে দ্বাদশ শ্রেণীর মোট ১৫ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। তন্মধ্যে ১ম, ২য় ও তয় স্থান অর্জনকারী ৩জন প্রতিযোগি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহন এর সুযোগ পাবে। এরপর বিভাগ ও পরে জাতীয় পর্যায়ে অনুষ্টিত প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com