মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

সমাজ পরিবর্তনে রাসূল (সাঃ) এর আদর্শকে অনুসরণ করতে হবে-আব্দুল মুহিত রাসেল

  • আপডেট টাইম শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ আব্দুল মুহিত রাসেল বলেন, তালামীযে ইসলামিয়ার কর্মী সদস্যরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে ঘুনেধরা সমাজ পরিবর্তনে রাসূল (সাঃ) এর আর্দশকে আমরা বাস্তবে রূপান্তরিত করতে হবে। তিনি গতকাল ২৩ সেপ্টম্বর শুক্রবার বিকাল ৩টায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর আর্দশ গ্রাম আঞ্চলিক শাখা কর্তৃক ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
মোঃ আলফু মিয়ার সভাপতিত্বে ও মোঃ ইমরান চৌধুরীর পরিচানায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন, শাহিন আহমদ, নাতে রাসূল পরিবেশন করেন, শামীম আহমদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, নবীগঞ্জ উপজেলা তালামীযের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ আহমদ, রাইয়াপুর জামে মসজিদের খতিব মাওলানা আব্বাস আলী, তাহিরপুর আলিম মাদরাসার সাধারন সম্পাদক মোঃ সামছুল ইসলাম রায়হান, রাইয়াপুর গ্রামের আলাম আহমদ, জাহাঙ্গির হোসেন, মিছবাহ জামান, মাসুদুর রহমান প্রমূখ। পরে তালামীযে ইসলামিয়া রাইয়াপুর আঞ্চলিক শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন নবীগঞ্জ উপজেলা তালামীযের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম। এতে উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন, আলাল আহমদ, মিছবাহ জামান, মাসুদুর রহমান, আফজল মিয়া, আকাবির রহমান, এবাদুর রহমান, শাহ জামান, আওলাদ মিয়া, আফজল মিয়া, মাসুদুর রহমান, রোহান আহমদ, রোখন আহমদ, রিমন আহমদ। সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক তায়েফ আহমদ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, রাইয়াপুর আঞ্চলিক শাখার ২১ সদস্য বিশিষষ্ট কমিটি ঘোষণা করেন নবীগঞ্জ উপজেলা তালামীযের সাধারন সম্পাদক মোঃ শামসুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com