শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর মাসিক সভা গতকাল বুধবার বিকেলে আমিরচাঁন কমপ্লেক্সের স্কাইকুইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট বাদল রায়, সেক্রেটারি এএসএম মহসীন চৌধুরী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর চার্টার সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ইনার হুইল ক্লাব হবিগঞ্জ শাখার কমিটি সম্প্রসারণ করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন-রোটারিয়ান তাহমিনা বেগম গিনি প্রেসিডেন্ট, শম্পা রায় ভাইস প্রেসিডেন্ট, অ্যাডভোকেট তাহমিনা খান জলি ভাইস প্রেসিডেন্ট, সানজিদা মুহিব প্রীতি সেক্রেটারি, শর্বানী দত্ত ট্রেজারার, দিলোয়ারা চৌধুরী ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার। সদস্যরা হলেন মাহফুজা আক্তার, নার্গিস আক্তার, রোটারিয়ান জলি রহমান, রায়হানা বেগম, মৌসুমী সুলতানা, শাহ শেলী আক্তার, ইসফা আরা দিনা, রাফিয়া আক্তার চৌধুরী।
সভায় ‘ইনার হুইল’ ক্লাব অব হবিগঞ্জ এর নিয়মিত মাসিক সভা প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, ইনার হুইল একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। পূর্বে এটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারী ক্লাবের সদস্যগণের স্ত্রী বা তাদের সাথে সম্পর্কিত মহিলাদের একটি সংগঠন হিসেবে পরিচিত হলেও বর্তমানে সমাজের বিভিন্ন স্তরের নারীরা এর সদস্য হবার যোগ্যতা রাখেন। ‘বন্ধুত্ব’ ‘সেবা’ ও ‘আন্তর্জাতিক সমঝোতা’ এই তিনটি মূলমন্ত্রের উপর ভিত্তি করে সেবার আদর্শে উদ্ধুদ্ধ হয়ে সুদূর ইংল্যান্ডের মানচেস্টার শহরে ইনার হুইল ক্লাবের জন্ম হয়। রোটারিয়ান স্বামীদের পাশাপাশি তাদের সেবামূলক সব কাজে সহযোগিতা করতে করতে একদিন রোটারিয়ানদের স্ত্রীগণ পৃথকভাবে একটি সংগঠন করার মনোভাব নিয়েই ইনার হুইল ক্লাবের সূচনা করেন এবং ১৯২৪ সালের ১ জানুয়ারি গ্রেট ব্রিটেনে ‘ইনার হুইল ক্লাব অব মানচেস্টার’ গঠন করেন। ১৯৬৭ সালে আন্তর্জাতিক ইনার হুইল ক্লাব প্রতিষ্ঠা লাভ করে। এ পর্যন্ত সারা বিশ্বের সব মহাদেশেই ইনার হুইল ক্লাব আছে। যার সর্বমোট সদস্য সংখ্যা লক্ষাধিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com