বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় ২৪ জন নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ৩১ জন আহত হয়েছে। শুক্রবার আফগানিস্তান সীমান্তের উপজাতীয় এলাকা মোহমান্দ এজেন্সির এনবার তেহসিলে জুমআর নামাজের সময় এ বোমা হমলার ঘটনা ঘটে। আহতদের বাজাউর, চারসাদ্দা ও পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। হামলার তীব্র নিন্দা ও দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মোহমান্দ এজেন্সির সহকারী রাজনৈতিক কর্মকর্তা নাভিদ আকবর বলেন, ‘এটি একটি জনাকীর্ণ মসজিদ ছিল। সেখানে ওই আত্মঘাতী হামলাকারী “আল্লাহু আকবর” বলে চিৎকার করে। তার পরপরই একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।’
উত্তর-পশ্চিম এফএটিএ অঞ্চলের অপর এক কর্মকর্তা শওকত খান বলেন, ‘হামলায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। অনেকে মসজিদে জড়ো হয়েছিল। সেখানে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়।’ (১) পাকিস্তানের সীমান্ত অঞ্চল রুক্ষ ভূখন্ডের কারণে চরমভাবে রক্ষণশীল এবং সেখানে প্রবেশ করা কঠিন। দীর্ঘদিন ধরে ওই সব এলাকায় আল-কায়েদা, তালেবান ও বিভিন্ন ইসলামি দলের যোদ্ধারা আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছেন। আত্মঘাতী এই হামলার পর এখনো কেউ দায় এর স্বীকার করেনি।
সূত্র: ডন, রয়টার্স, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com