রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

খাগাউড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিমকে সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ্ সওকত আরেফিন সেলিম ও ইউপি সদস্য আজিজুর রহমানকে সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কুর্শা খাগাউড়া লতিফিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে গত বুধবার সন্ধ্যায় খাগাউড়া মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা তাজুল ইসলাম। সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব শাহ্ সওকত আরেফিন সেলিম। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আজিজুর রহমান।
এতে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আব্দুল মুহিত কাউছার, আব্দুল কাইয়ূম, খসরু মিয়া, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা কামাল উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় ইউপি চেয়ারম্যান বলেন, ইসলাম ও সমাজের উন্নয়নমূলক সকল কার্যক্রমে কুর্শা খাগাউড়া লতিফিয়া স্মৃতি পরিষদের পাশে আছি এবং থাকব ইনশা আল্লাহ। সেলিম বলেন, আপনাদের সার্বিক সহযোগীতায় খাগাউড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে চাই। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সর্তক থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com