সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে যুবককে ছুরিকাঘাত করে গরু কেনার টাকা ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম চরহামুয়া গ্রামে জনি মিয়া (২০) নামের এক যুবককে কুপিয়ে গরু কেনার ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্র্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মকসুদ মিয়ার পুত্র। পুলিশ ও আহত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মকসুদ মিয়া সদর উপজেলার বাতাসর গ্রামের বাবর আলীর নিকট থেকে কোরবানীর জন্য একটি গরু ৫০ হাজার টাকায় ক্রয় করেন। তিনি গরুটি ওই দিন তার বাড়িতে না নিয়ে গতকাল শুক্রবার সকালে টাকা দিয়ে নিয়ে যাবেন বলে জানান। এ প্রেক্ষিতে গতকাল সকালে তার পুত্র জনি মিয়াকে টাকা দিয়ে গরু নিয়ে আসতে বলেন। জনি টাকা নিয়ে খোয়াই নদীর পাড় দিয়ে বাতাসর গ্রামে যাবার পথে উল্লেখিতস্থানে পৌছলে ৫/৬ জনের একদল দর্র্বৃত্ত তার গতিরোধ করে টাকাগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে সে বাঁধা দিলে দর্র্বৃত্তরা তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং সাথে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। দর্র্বৃত্তদের হামলায় আহত জনির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com