বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের এক মহিলার ৫ সন্তান প্রসব ॥ কেউ বেঁচে নেই ॥ মা সুস্থ

  • আপডেট টাইম বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের এক মহিলা এক সঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন। বিয়ের পর এই প্রথম বারের মতো সন্তানের জন্ম দিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যক্রমে জন্ম দেয়া ৫ সন্তানই মৃত। মায়ের নাম আলদা বেগম (২৫)। তিনি বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের ফেরদৌস মিয়ার স্ত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের ইউনাইটেড হাসপাতালে ডাক্তার এস কে ঘোষের তত্ত্বাবধানে স্বাভাবিকভাবেই এসব সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে হাসপাতালে সুস্থ রয়েছেন আলদা বেগম।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকালে ওই নারী প্রসবজনিত অসুস্থতায় শহরের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ডাঃ এস কে ঘোষের অধীনে তিনি চিকিৎসা নেন। দুপুরের দিকে স্বাভাবিকভাবেই ৪মেয়ে ও ১ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু সব সন্তানই মৃত। ফেরদৌস মিয়া জানান, বিয়ের পর এবারই তাদের প্রথম সন্তান জন্ম হয়েছিল। কিন্তু সব সন্তানই মৃত অবস্থায় জন্ম নেয়। সন্তানের শোকে কাতর হয়ে আছেন তিনি। ডাক্তার এসকে ঘোষ জানান, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ও আমি দীর্ঘ পর্যবেক্ষণ করার পর আলদা বেগম সন্তান প্রসব করেন। কিন্তু বাচ্চা গুলো অপরিপুর্ণ হওয়ায় মৃত অবস্থায় ভুমিষ্ট হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com