সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ সদর উপজেলা বাল্য বিবাহ মুক্ত ঘোষণা ॥ মেয়েরা দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে-জেলা প্রশাসক

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, মহিলাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, মেয়েরা সমাজের বুঝা নয়, দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এমন কোন কাজ নেই মেয়েরা করতে পারে না। তাদের দায়িত্ব দিতে হবে। দায়িত্ব পেলে তারা IMG_5303আন্তরিক ভাবে তা পালনে চেষ্টা করে। তিনি বলেন, মেয়েদেরকে অর্থনৈতিক ভাবে সাবলম্বি করতে হবে। আজ থেকে আর একটিও বাল্যবিবাহ নয় এ লক্ষ্যে সকলকে শপথ নিতে হবে। অঙ্গীরাবদ্ধ হতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সকল ক্ষেত্র থেকে প্রতিবাদ হতে হবে। সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে আমার বিশ্বাস আমরা সফল হব।
তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ এর উদ্যোগে আয়োজিত হবিগঞ্জ সদর উপজেলা বাল্য বিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম উপরোক্ত কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক।
বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর ভাইস চেয়ারম্যান মাহববুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রশীদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদার, স্কুল ছাত্রী নাসিমা আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com