রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহিউদ্দিন স্যার আর নেই

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শহরের নিউ মুসলিম কোয়ার্টারের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ পুত্র ও ২ কণ্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর তিনি হবিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়শেনর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেন। রোববার সকাল ১১টায় তার পুরোনো কর্মস্থল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ মাঠ প্রাঙ্গনে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় লাখাই উপজেলার সিংহগ্রাম হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে প্রিয় স্যারের মৃত্যুর খবর পেয়ে, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, লাখাই উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, এয়ারলিংক ক্যাবল টিভি’র চেয়ারম্যান নুরুদ্দিন জাহাঙ্গির, শাইনিং স্টারের অধ্যক্ষ সৈয়দ এবাদুল হাসান, লাখাই উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ছালেহ আহমদসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তার বাসভবনে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com