বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে শিশু রবিন হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষ চলাকালে পানিতে ফেলে শিশু রবিন হত্যার দায়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-রবিন হত্যা মামলার প্রধান আসামি উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের বেনু মিয়া (৫৬) ও তার ছেলে মামলার ৪ নম্বর আসামি আব্দুল মতিন (২৫)। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারকৃতদের দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, জমি সংক্রন্ত বিরোধের জের ধরে রাজাপুর গ্রামের দুধ মিয়ার সঙ্গে একই গ্রামের বেনু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন রবিনকে পানিতে ফেলে হত্যা করে। এ ঘটনায় দুধ মিয়া বাদী হয়ে বেনু মিয়াকে প্রধান আসামি করে ৪ জুন হবিগঞ্জ বিচারিক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে থানা পুলিশ মামলা রেকর্ড করে। এরপর থেকেই বেনু মিয়া ও তার ছেলে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com