বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি উল্টে ৩ যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি উল্টে ৩যাত্রী আহত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের অদূরে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোপলার বাজার থেকে আউশকান্দিগামী সিএনজি অটোরিক্সা (হবিগঞ্জ-থ-১১-১২৯০)কে চেকপোষ্ট পুলিশ ধাওয়া করে। এসময় সিএনজি নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে সিএনজিটি মহাসড়কে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী একই উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের মোঃ ফজলুর রহমান (৬২), ঐ গ্রামের ফজল মিয়া (২৫) ও ইসমাইল মিয়া (২০) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে আউশকান্দি একটি প্রাইভেট হসপিটালে নেওয়া হলে তাদেরকে কোনো চিকিৎসা না দিয়েই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে তাৎক্ষনিক তাদেরকে সিলেটে নিয়ে ভর্তি করা হয়। এ খবর সিএনজি শ্রমিক ও সাধারণ জনতার মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, শ্রমিক নেতা ও পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com