সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন ৬টি নৌকাসহ ১১ জন আটক ॥ ১ লাখ টাকা জরিমানা, আগুনে পুড়িয়ে ড্রেজার মেশিন ধ্বংস

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনকালে ৬টি নৌকাসহ ১১জনকে আটক এবং একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল, এসআই গোপেশ চন্দ্র দাস, মাধবপুর সদর ভূমি অফিসের তহসিলদার আব্দুল মোতাকাব্বির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু পরিবহনকালে ৬টি নৌকা এবং ১১জন শ্রমিককে আটক করা হয়। একই উদ্ধারকৃত ১টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এছাড়া ২টি নৌকাকে বালিসহ পানিতে ডুবিয়ে দেওয়া হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিনা পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ ১ লাখ টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com