সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে শোক সভায় এমপি আবু জাহির ॥ যারা উন্নয়নে বাধা প্রদান করে তারা দেশের শক্র

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নের মাধ্যমে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনি একটি মহল দেশের বিরুদ্ধে ষড়ষন্ত্রে মেতে উঠেছে। জননেত্রী হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ মোকাবেলা করে সুখি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সুধী সমাবেশে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, যারা দেশের উন্নয়নে বাধা প্রদান করে তারা দেশের শক্র। তাদেরকে কোনভাবেই মক্ষা করা হবে না।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বুলবুল খানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ সালেক মিয়া ও সাংগঠনিক সম্পাদক আমূল মুকিত।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক সৈয়দ আহমদ আলী শামীম, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিদসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com