সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে এ্যাডিশনাল আইজি মুখলেছুর রহমান ॥ রগকাটা হাতকাটা ও পা কাটার রাজনীতির ধারাবাহিকতায় জঙ্গীবাদের উত্থান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ৭৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল আইজি মুখলেছুর রহমান বলেছেন, বাংলাদেশে রগ কাটা, হাত কাটা পা কাটা আর গলা কাটার রাজনীতির ধারাবাহিতকায় আজ জঙ্গীবাদের উত্থান ঘটেছে। এগুলো যদি শুরুতেই বন্ধ করা যেত তাহলে আজ এই অবস্থার সৃষ্টি হত না। ৭৫ এর ১৫ আগস্টের ঘটনার সাথেও এর যোগ সূত্রতা আছে। বাংলাদেশে হত্যাকান্ড করে ইসলাম দিয়ে জায়েজ করার চেষ্টা করা হয়। তা মেনে নেয়া যায়না। মনে রাখতে হবে পৃথিবির মাঝে বাংলাদেশেই প্রকৃত ইসলামের চর্চা হয়। আর এদেশে রক্তাপাত দিয়ে ইসলাম কায়েম হয় নাই। আর যখন ইসলাম কায়েম হয়ে গেছে তখন নতুন করে আবার ইসলাম কায়েমের নাম করে চলছে মানুষ হত্যা। সকলে মিলে এই মানুষ হত্যা বন্ধ করতে হবে।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বক্তৃতা করেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, আতর আলী, সৈয়দ মোহাম্মদ শাহজাহান, শেখ বশির আহমেদ, মেয়র ছালেক মিয়া, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি রইছ মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, জমিলা বেগম, আতাউর রহমান ও ফরহাদ আহমেদ আব্বাছ।
প্রধান অতিথির বক্তৃতায় মুখলেছুর রহমান বলেন, সকল মুসলিম দেশগুলোতে আন্তর্জাতিভাবে ষড়যন্ত্র করে যুদ্ধ লাগিয়ে সেখানকার গ্যাস তেল দখল করা হচ্ছে। বাংলাদেশে তা হতে দেয়া হবে না।
মতবিনিময় সভায় জেলার ৮ উপজেলা চেয়ারম্যান, জেলার সকল পৌর মেয়র, প্রায় ৬০ জন ইউপি চেয়ারম্যান ও সদস্য সদস্যা সহ ২ শতাধিক জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com