শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদে গত ৪ঠা জুনে অনুষ্ঠিত নির্বাচনের ভোট ও ফলাফলে কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন। গত ১৪ আগস্ট হবিগঞ্জ নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় আইনজীবী হিসেবে ছিলেন এডঃ আব্দুল হান্নান চৌধুরী।
মামলায় অভিযোগ করা করা হয়, গত ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সঙ্গে অন্যায় ও যোগাযোগী মূলে অবৈধ সুবিধা গ্রহণপূর্বক তার অনেক বৈধ ভোটকে অবৈধ (বাতিল) দেখিয়ে মাত্র ১০ ভোটে পরাজিত করা হয় মোঃ আনোয়ার হোসেনকে। এ ব্যাপারে তিনি উপজেলা রিটার্নিং অফিসারের নিকটও অভিযোগ দেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, উপরে উল্লেখিত কেন্দ্র গুলোতে মোঃ আনোয়ার হোসেনের মনোনীত এজেন্টদের কাছ থেকে সাদা ফলাফল বিবরণীতে জোর পূর্বক স্বাক্ষর নেয়া হয় এবং পরবর্তীতে উক্ত কেন্দ্র সমূহে প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রে কোন ফলাফল বিবরণী প্রদান না করে বানিয়াচং উপজেলা পরিষদ থেকে রাত ১০ টায় প্রদান করেন। এদিকে ভোট কেন্দ্র নং ৩৫ শরীফখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল বিবরণীতে কোন এজেন্টদের স্বাক্ষর নেয়া হয়নি। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অভিযোগে বর্ণিত কেন্দ্র সমূহের নির্বাচনী কর্মকর্তার এহেন যোগাযোগ ও অনৈতিক কাজের মাধ্যমে তাকে ১০ ভোটে পরাজিত দেখানো হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে কারচুপি হওয়া কেন্দ্রগুলোতে ভোট পুনঃ গণনা বা পুন নির্বাচনের দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com