সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে মিনিবাস মালিক নেতা কর্তৃক বাস শ্রমিক আহত প্রতিবাদে ধর্মঘটের ডাক

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গত শুক্রবার সন্ধ্যায় মিনিবাস মালিক সমিতির নেতা কর্তৃক এক বাস শ্রমিককে মারপিটের ঘটনায় শহরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদে শ্রমিক নেতারা আজ রবিবার থেকে সুষ্ট বিচারের দাবীতে অর্নিদিষ্টকালের জন্য মালিক পক্ষের বাস না চালানোর ঘোষনা দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মালিক পক্ষ বিষয়টি সমাধানের উদ্যোগ নিলেও কোন সুরাহা হওয়ার খবর পাওয়া যায় নি।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী নীলু বাসের হেলপার ইমন মিয়াকে বেদরক মারপিট করেন। এ খবর শ্রমিকদের কাছে পৌছলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। বিক্ষোব্ধ শ্রমিকরা মালিক সমিতির আহ্বায়ক কর্তৃক নিরীহ শ্রমিককে মারপিট করার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি এ ঘটনার সুষ্ট বিচারের দাবীতে রবিবার থেকে মালিক পক্ষের কোন বাস শ্রমিকরা না চালানোর ঘোষনা দেওয়া হয়েছে বলে জানান শ্রমিক ইউনিয়ন নেতা জয়নাল আবেদীন। এদিকে নীলু চৌধুরী মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক হওয়ার পর পরই একাধিক ঘটনা সংঘটিত হয়। সর্বশেষ শ্রমিক ইমন মিয়াকে মারপিটের ঘটনায় ক্ষোব্ধ মালিক ও শ্রমিক নেতারা আহ্বায়কের পদ থেকে অব্যাহতির দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com