বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের শোক সভা

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি এডভোকেট আব্দুল মোতাব্বির চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, এডঃ গতি গোবিন্দ দাশ, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কয়েছ মিয়া, যুবলীগ সভাপতি বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রেসাদ মাহমুদ জসিম, যুবলীগ নেতা দেওয়ান মোস্তাক আহমেদ, জাকারিয়া মাসুদ, মোজাহিদ আহমেদ, জিহাদ আলী হায়দার, ইফতেখার হোসেন ইমন প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন, জ্যোতিশ রায়, আব্দুর নূর মেম্বার, আব্দুর রউফ, নাছির মেম্বার, দরছ মিয়া, হেলাল চৌধুরী, মহিত মিয়া, দিলপী সরকার, চরিত্র রায়, ফারুক আহমেদ, লিটন দত্ত, বশির চৌধুরী, জিয়াউর রহমান, আব্দুল হাই, প্রবাসী নেতা জসিম উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইমামবাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ আলীমুল ইসলাম। শেষে শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com