রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাউয়াছড়া বনকে প্রাকৃতিক শৃংখলায় নিতে হবে

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিউট অফ ফরেস্ট্রি এন্ড অ্যানভারাম্যান্টাল সাইন্সের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বুধবার সকালে লাউয়াছড়া বন পরির্দশন করেছেন।
লাউয়াছড়া বন পরির্দশনকালে তারা বলেন- প্রাকৃতিক বন নানাভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে, তাই এখনই দৃঢ় পদক্ষেপ নেয়া উচিত। বনের ভিতরে আধুনিক শৃংখলা বাদ দিতে হবে। বনকে তার প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে যাবার সুযোগ করে দিতে হবে। নয়তো বন বলে কিছুই থাকবে না। তারা বলেন- বনের ভিতর দিয়ে রেল সড়ক নির্মাণের মাধ্যমে ই লাউয়াছড়ার আসল ক্ষতিটি করা হয়েছে। এখন সময় এসেছে রেলপথ সরিয়ে নেবার আর রেল চলাচল নির্বিঘেœ করার নামে একটি গাছও কাটা যাবে না! অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মুজাফার হোসাইন, সহকারি অধ্যাপক মো. আক্তার হোসাইন। এ সময়ে তাদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া এবং সহ-সদস্য সচিব পংকজ ঠাকুর। মত বিনিময়ে শিক্ষার্থীরা বলেন- আমরা স্যারদের কাছ থেকে যে বনের কথা শুনে এসেছি সেখানে এ বন নেই। বনের ভিতরে ব্রিজ, আধুনিক স্থাপনা, বিদ্যুৎতিক সংযোগ ও রেললাইন এসব তো বনের সাথে যায় না তার সাথে যদি গাছকাটাও চলে তাহলে আগামিতে শিক্ষার্থীরা এ বনে এসে কিছুই শেখার থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com