বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ আর নেই ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের বড় সাকুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মানিক লাল দাশ আর নেই। তিনি গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৭ টার দিকে নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করিয়া পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বীর মুক্তযোদ্ধা ও সাবেক ইউনিয়ন পরিষদের সচিব (অবঃ) মানিক লাল দাশের মৃত্যুতে এলাকাবাসীসহ সহযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবারে শোকের ছায়া নেমে। সকাল ১১ টায় ওই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক শ্বশ্মানঘাটে দাহ করা হয়। এর পুর্বে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশ, হাজী লাল মিয়া, আব্দুল বশির, তাজ উদ্দিন, অকিল চন্দ্র দাশ, সুরেশ চন্দ্র দাশ সহ বীর মুক্তিযোদ্ধারা ফুলের তোড়া দিয়ে শেষ বিদায় জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অপ অনার জানায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, বিশিষ্ট সমাজ সেবক চৌধুরী ফয়সর শোয়েব, মাসুদুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, শিক্ষক বিপুল চন্দ্র দেব, রুবেল মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদ্বীপ দাশ রাজু প্রমূখ। এ সময় নেতৃতৃন্দ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের সন্তানের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com