শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিদ্যুৎ উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ হবিগঞ্জের প্রতিটি অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে

  • আপডেট টাইম সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের প্রতিটি অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই হবিগঞ্জ-লাখাইবাসীকে শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে। গত শনিবার সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর, তেলিয়াখাল, তেমুনিয়া বাজার ও বাঘ আরছা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, বিএনপির আমলে বিদ্যুৎ নিয়ে বাণিজ্য হয়েছে। বিদ্যুতের খুটি বসেছে, কিন্তু জনগণ বিদ্যুৎ পায়নি। বর্তমান সরকারের আমলে ভিন্ন চিত্র। এখন মানুষ বিদ্যুতের জন্য দিনের পর দিন দৌড়াতে হয় না। যে গ্রামে বিদ্যুৎ সংযোগ নেই, আমরা খুঁজে বের করে সেখানে বিদ্যুতায়নের ব্যবস্থা করছি।
সংসদ সদস্য শনিবার প”থক সময়ে ওই গ্রামগুলোতে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, রাজিউরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইমরান মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সফিকুল ইসলাম, যুবলীগ নেতা মারুফ মিয়া, ছাত্রলীগ নেতা রোকন উদ্দিন, মুখলিছ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com