শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সঈদ উদ্দিন কলেজ জাতীয়করণের দাবীতে ॥ মাধবপুরে মহাসড়ক অবরোধ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কলেজ জাতীয়করণের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকে। এ সময় তাদের সাথে যোগ দেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের সদস্যরা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা সৈয়দ সঈদ উদ্দিন কলেজ জাতীয়করণে বাদ পড়ল কেন জানতে চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ছাত্র- ছাত্রীরা বিভিন্ন রকম প্লে কার্ড হাতে নিয়ে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ করে। খবর পেয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। অবরোধ চলাকালে উপজেলা নির্বাহী কমর্ককর্তা এই রাস্তা দিয়ে যাবার সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তায় শুয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম গাড়ি থেকে নেমে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এই বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর আশ্বাসের প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা দুপুর দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাব্বির হাসান, জামাল উদ্দিন, মনির হোসেন, হৃদয় পাঠান উজ্জল, শাহ মোঃ টিপু, সাইফুল ইসলাম শাহীন, সাকিবুল আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com