রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ৪৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইউরোপে কর্মরত সাংবাদিকদের ঐক্যের প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলো অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব। গতকাল সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের বেস্ট ওয়ের্টান প্রেসিডেন্ট হোটেলে এর বলরুমে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনের শুরুতে শোকের মাস আগস্টে, ভাষা শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইউরোপের প্রবীণ সাংবাদিক লুৎফর রহমানের সভাপতিত্বে বাংলা প্রেসক্লাব ইতালীর সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভি ইতালি প্রতিনিধি শাওন আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত থেকে এ সংগঠনের গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব ইতালী’র সভাপতি মনিরুজ্জামান মনির, স্বদেশ-বিদেশ পত্রিকার সম্পাদক ও এনআরবিজাই এর সাবেক সভাপতি ইকবাল হোসেন,এটিএন বাংলা ইতালী প্রতিনিধি হাসান মাহমুদ, নবকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্যারিস বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স সভাপতি আবু তাহির, এনটিভি জার্মান প্রতিনিধি বিটু বড়ুয়া, এনআরবিজাই সভাপতি আল-আমিন, চ্যানেল এস ইতালি প্রতিনিধি ও এনআরবিজাই সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, মিলান বাংলা প্রেসক্লাব এর সভাপতি একে রহুল সান, সাধারণ সম্পাদক ও মিলান বার্তা সম্পাদক নাজমুল হোসেন, চ্যানেল আই বিসেন্সা প্রতিনিধি এমদাদুল হক এমদাদ, বাংলা ভিশন ইতালী প্রতিনিধি জাকির হোসেন সুমন, চ্যানেল আই ইতালী প্রতিনিধি লাবণ্য অঞ্জন চৌধুরী, দৈনিক প্রবাসে প্রতিদিন এর সম্পাদক হুমায়ুন কবির, এনটিভি পালেরমো প্রতিনিধি তোফাজ্জাল হোসেন তপু, ভিসেন্সা এনটিভি প্রতিনিধি ফারজানা হক সহ অনেকে।
এসময় সম্মেলনে উপস্থিত ইউরোপের বিভিন্ন দেশে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ টেলিকনফারেন্সে সম্মেলনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।
সম্মেলনের ২য় অধিবেশনে স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ আলোচনার পর ইউরোপের প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক লুৎফর রহমান ও ইতালির জনপ্রিয় পত্রিকা স্বদেশ-বিদেশ এর সম্পাদক ইকবাল হোসেন কে উপদেষ্টা বাংলা প্রেসক্লাব ইতালী’র সভাপতি মনিরুজ্জামান মনিরকে সভাপতি (ইতালি) সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হেলাল(জার্মান), সাধারণ সম্পাদক আবু তাহির (ফ্রান্স), কোষাধ্যক্ষ আফাজ জনি (স্পেন), সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন (পর্তুগাল)কে নির্বাচিত করে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর আংশিক কমিটি ঘোষনা করা হয়। সভা থেকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com