শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে খাবার স্যালাইনের তীব্র সংকট

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ১ মাস ধরে খাবার স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে রোগীদের সেবাদান বিঘিœত হচ্ছে। প্রতিদিন জেলার বিভিন্নস্থান থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শত শত রোগী সদর হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাসপাতাল থেকে খাবার স্যালাইন সরবরাহ না করায় দিনে দিনে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালের বাহির থেকে খাবার স্যালাইন কিনে আনতে হচ্ছে রোগীদের। সরেজমিনে হাসপাতালে দেখা যায়, স্যালাইন আনতে গিয়ে রোগীরা স্যালাইন না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। এ সময় দায়িত্বরত কর্মচারি বজলুর রহমান রোগীদের জানান, কর্তৃপক্ষকে স্যালাইন সংকটের কথা বলা হয়েছে। কিন্তু পর্যাপ্ত স্যালাইন দেয়া হচ্ছে না। ফলে এ সংকট দেখা দিয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক নজিবুশ শহীদ জানান স্যালাইন দেয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরে বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। অচিরেই স্যালাইন সরবরাহ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com