সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিছানাকান্দিতে পানিতে ডুবে বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৫৪৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সিলেটের পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে পানিতে ডুবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাটের বিছানাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহী সদরের সেচপাড়া এলাকার মাহবুবুর রহমান’র পুত্র ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র মশিউর রহমান সিয়াম (২৪), ও গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার বড় জামালপুর এলাকার নুরুল ইসলামের পুত্র ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাঈদ বিন নকিব (২৪)।
নিহতদের সহপাঠী আরিফ জানান, ১৪ জন বন্ধু মিলে বুধবার রাতে ঢাকা থেকে সিলেটের বিছানাকান্দির উদ্দেশ্যে রওয়ানা দেন। বৃহস্পতিবার দুপুরে তারা পর্যটন কেন্দ্র বিছানাকান্দি পৌঁছেন। বিকেলে বিছানাকান্দির জিরো পয়েন্ট এলাকায় সকল বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে মশিউর রহমান সিয়াম ও সাঈদ বিন নকিব সাঁতার না জানায় তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫ টায় তাদের লাশ উদ্ধার করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদশর্ন করে। গোয়াইনঘাট থানার ওসি মোঃ দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com