শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত ॥ ভাংচুর অগ্নিসংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৪৯৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ পুরানবাজার এলাকার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত ও বাসায় ভাংচুরসহ অগ্নিসংযোগ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে শংকর রায় (৪৫), তার স্ত্রী শিল্পী রায় (৩৮), বেনী মাধব রায় (৭০), তার স্ত্রী বাসনা রাণী রায় (৫৫) ও ইতি রাণী রায় (৩৭) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহত শিবাস রায় (৪০) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আহত শংকর রায় বলেন, প্রতিপক্ষের লোকজনের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে তারা সন্ধ্যায় বাসায় এসে হামলা চালিয়ে আমাদের আহত করে ভাংচুর করেছে। পরে স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুনতে পাই প্রতিপক্ষের লোকজন বাসায় অগ্নিসংযোগ করছে। বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com