সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

করগাঁও ইউনিয়নবাসীর পাশে আছি-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার শেরপুর কামালপুর রাধাঁনগরসহ তিন গ্রামবাসীর উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, এখানে যারা বিদ্যুৎ বঞ্চিত রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এনিয়ে আপনাদের ভাবতে হবে না। তিনি বলেন, এলাকার হাওরের রাস্তা ও ঈদগাহ সংষ্কারের বরাদ্দ আসবে। এমপি কেয়া চৌধুরী বলেন, আপনারা অপেক্ষা করুন। আপনাদের দাবীগুলো পর্যাক্রমে পূরণ করার চেষ্টা করছি। শুধু আপনারা আমাকে সঠিক তথ্য দিন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছ থেকে আপনাদের জন্য উন্নয়ন নিয়ে আসব। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি শাহ এমরান আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুলাল চৌধুরী, সাধারণ সম্পাদক নিজামুল হক চৌধুরী রুমেল প্রমুখ। এ সময় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মী, নানাস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com