সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাল্লা সীমান্তে ভারতীয় নাগরিককে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ী

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় এক নাগরিককে কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে বাল্লা সীমান্তের মোকামঘাট চর এলাকায়। সীমান্ত সুত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমার দূর্গানগর গ্রামের আঃ মতিনের পুত্র সুজন (৩২) এর সাথে গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের কনু মিয়ার পুত্র রুকু মিয়ার মাদক ব্যবসার টাকা লেন দেন নিয়ে কথা কাটাকাটি হয়। পুর্বের পাওনা না দিলে সুজন কোন মালামাল দিবে না। এমন কথা নিয়ে প্রথমে তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রুকু ভারতীয় নাগরিক সুজনকে দা দিয়ে এলোপাথারি কুপাতে থাকে। সুজনের শোর চিৎকারে দূর্গানগর গ্রামের লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে রুকু মিয়া দলবল নিয়ে নদী পাড় হয়ে দেশে চলে আসে। সীমান্ত সুত্র জানায়, আহত রুকুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাল্লা বিজিবি’র হাবিলদার রফিক মিয়ার সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ ধরনের কোন ঘটনার কথা জানে না বলে জানান তবে ব্যপারটি নিয়ে তিনি দ্রুত তদন্তে নামবেন বলে এ প্রতিনিধিকে আশ্বস্থ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com