সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে দিন দুপুরে দুঃসাহসিক চুরি নগদ টাকা সহ ৫ ভরি স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দিন দুপুরে এক বাসায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা বাসার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকরসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল তিনটার দিকে পৌর শহরের পশ্চিম বড়াইল গ্রামের আশুতুষ দাশের বাসায়।
পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘ ৪ বছর ধরে আশুতুষ দাশের বাসায় এক নাতী ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকেন জোসনা পাল। গতকাল দুপুরে ওই বাসার ভাড়াটিয়া গোপাল কৃঞ্চপাল, প্রাইভেট পড়তে যাওয়ার পর তার দিদা জোসনা রানী পাল স্থানীয় একটি মন্দিরে পূজা দিতে যান। বিকেল প্রায় ৪টা সময় জোসনা রাণী পাল মন্দির থেকে এসে বাসার গেইট খুলে ভিতরে প্রবেশ করে দেখেন তার ঘরের মধ্যে থাকা আলমারীর সমস্ত কাপড় চোপড় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ওয়ার্ডডোপের উপরের দুইটি ডয়ার ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। ডয়ারে থাকা ৫ ভরি স্বর্ণালংকার ও আলমারীতে থাকা তার ছেলের ১৪ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। তার ছেলে বনরাম পাল সুমনকে ফোনে সব কিছু জানালে সে বাসায় এসে দেখতে পায় পিচনের রান্না ঘরের পাশের জানালার গ্রীল ভেঙ্গে চোরেরা প্রবেশ করেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। খবর পেয়ে চুনারুঘাটের পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু ও চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com