বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে ট্রাকচালক আহত

  • আপডেট টাইম বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পুরানবাজার-নতুনব্রীজ সড়কে চৌধুরী পেট্রোল পাম্পের নিকট মাল বোঝাই ট্রাক ও বিসমিল্লাহ চেয়ার কোচের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক চালকগুরুতর আহত হয়েছে। তার অবস্থা আশংকাজনক। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জগামী যাত্রীবাহী বিস্মিল্লাহ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৮৯৫) উল্লেখিত স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে গাড়ী দু’টি ধুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাক চালক নির্মল সরকার (৩০) আহত হয়। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে চালক নির্মল সরকারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত নির্মল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সদরের মাধবদীপুর গ্রামের মদনচাঁনের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com