বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের উপর ভিডিও কনফারেন্স অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ৮১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের উপর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলার ৮টি উপজেলার সাথে ভিডিও কনফারেন্স করে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক সাবিনা আলম।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স এর সুবিধা চালু হওয়ার পর এই প্রথম সকল উপজেলার সাথে ভিডিও কনফারেন্স এর আয়োজন করা হয়। জেলা প্রশাসক সাবিনা আলম প্রথমেই সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মাধবপুর উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে সমবেত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বক্তব্য শুনেন। পর্যায়ক্রমে বাহুবল, লাখাইসহ সকল উপজেলার সাথেই কথা বললেও নির্ধারিত সময়ে আজিমরীগঞ্জ উপজেলার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ভিডিও কনফারেন্সকালে জেলা প্রশাসক সকল উপজেলায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। পরে জেলা সদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
ভিডিও কনফারেন্সকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, এডিএম এমরান হোসেন, হবিগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com