বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে কুখ্যাত ডাকাত রজব আলী দেশীয় অস্ত্র সহ গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৭০৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় দনিাঞ্চলের ত্রাস কুখ্যাত ডাকাত রজব আলীকে (৫০) পুলিশ দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে। শনিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিষ্ণুপুর (বানিয়াপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ী তল্লাশী চালিয়ে পুলিশ ৫টি রামদা, ২টি ছোড়া উদ্ধার করে। রোববার সকালে পুলিশ রজব আলীকে আদালতে সোপর্দ করেছে।
এ ব্যাপারে এসআই ফখরুজ্জামান বাদী হয়ে মাধবপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন রিপন জানান, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ ডজন খানেক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com