শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজে জঙ্গী বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গী বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় কলেজ সংলগ্ন নবীগঞ্জ-ইনাতগঞ্জ রোডে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় শহস্রাধিক ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এবং প্রভাষক রেজাউল আলমের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক মমতাজ সুলতানা, নাছরিন আহমেদ, সফর আলী, হাছনা জাহান, আমির হোসেন, রফিকুল ইসলাম, কৃপেশ দেব, মোঃ খালিকুজ্জামান, রূপেশ দাশ, অসীম রায়, মিজবাহ উদ্দিন, ফজলে এলাহী ফরহাদ, ফোয়াদ ইমাম ও রাফু বেগম প্রমূখ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, কোমলমতী শিক্ষার্থীদের প্রতি সকলের সুদৃষ্টি রাখতে হবে এবং তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলেই আমাদের সন্তানদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com