সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌর পরিষদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৪২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর মডেল থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌর পরিষদ। গতকাল সোমবার হবিগঞ্জ পৌর ভবনের সভাকক্ষে এক সংক্ষিপ্ত সভায় তাকে সংবর্ধনা দেয়া হয়। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন হবিগঞ্জের আইন শৃংখলার উন্নয়নে নাজিম উদ্দিনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার দৃঢ়তা ও দক্ষতার কারনে অপরাধীদের দৌরাত্ম কমে আসে। বক্তারা বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তার সাফল্য কামানা করে বক্তব্য রাখেন। বিদায়ী অতিথি নাজিম উদ্দিন বলেন সবমিলিয়ে একযুগেরও বেশী সময় হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করার কারনে হবিগঞ্জকে তিনি দ্বিতীয় বাড়ী হিসেবে মনে করেন। তিনি বলেন হবিগঞ্জের মানুষ, প্রকৃতিসহ সবকিছুই তার নিজের কাছে এবং নিজের পরিবারের অন্যান্য সদস্যের কাছে প্রিয়। হবিগঞ্জ পৌরপরিষদের সদস্যসহ হবিগঞ্জবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ উম্মেদ আলী শামীম, সাবেক পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজান, পৌর সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী প্রমুখ। সভাশেষে পৌর পরিষদের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com