শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীতে সদর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ৬১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারমান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে হবিগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদল। সদর থানায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শামীমের নেতৃত্বে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টাফ কোয়াটার মোড়ে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। পৌর ছাত্রদল নেতা লিটন মুন্সীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী হুমায়ূন আহমেদ রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মুছা আহমেদ দিপু।
এতে উপস্থিত ছিলেন, সোহেল রানা, সিয়াম জয়ধর হিরু, রাসেদুজ্জামান রকি, সেলিম আহমেদ, জমসেদ মিয়া, হৃদয়, সোহাগ, নূর ইসলাম, রাসেল উদ্দিন, হানিফ মাহমুদ শুভ, আকাশ দাশ, সাগর কর্মকার, শরীফ খান শান্ত, সাব্বির আহমেদ, দিপ্ত পাল, রিপন সূত্রধর, রূপক সূত্রধর, রতন সূত্রধর, আপন সূত্রধর, নয়ন সূত্রধর, শুভ রায়, নরত্তোম সূত্রধর প্রমূখ। প্রধান অতিথি’র বক্তব্যে কাজী হুমায়ূন আহমেদ রাজু বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শাণ্বিত হয়ে একটা সাজানো ভিত্তিহীন মামলায় হাইকোর্ট যে রায় প্রদান করেছে তা সারা দেশের মানুষ প্রত্যাখান করেছে। অবিলম্বে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে হবে। অন্যাথায় কেন্দ্রর দিক নিদের্শনায় দেশের আপমার জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com